মেঘনাবার্তা ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী”মুুুজিববর্ষ” উপলক্ষে, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন কর্মসূচীপালন করেছেন।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় একযোগে সকাল ১১ টায় সকল জেলা, উপজেলা পর্যায়ে সংগঠনের নেতৃবৃন্দ জাতির জনকের প্রতি শ্রদ্ধা ও তার আত্মার শান্তি কামনা করে মন্দির /দেবালয় সমূহে ফলজ, বনজ ও বিভিন্ন ওষূধী গাছের চারা রোপন করেন।
শুক্রবার সকাল ১১ টায় পুরানবাজর হরিসভা মন্দির কমপ্লেক্স চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় জেলা পর্যায়ে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধন করেন।
সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষেদর সভাপতি সুশিল কুমার সাহা,সাধারন সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা পূজা উদযাপন পরিষেদর সমাজকল্যান সম্পাদক লিটন সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক কার্তিক চন্দ্র সরকার , পুরানবাজার লোকনাথ মন্দির ও আশ্রম পরিচালনা কমিটির আহ্বায়ক কার্তিক চন্দ্র সাহা, পুরান বাজার জগন্নাথ মন্দিরের সাধারন সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ, অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাস, ডাঃ প্রদীপ দেবনাথ, সদস্য অন্জন দাস, লিটন মজুমদার,সদস্য টুটন বনিক, বিশ্বনাথ বনিক, খোকন সাহা প্রমুখ।