যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের ৬ জন

আনোয়ারুল হক:

যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদকসহ চাঁদপুরের ৬ জন পদ লাভ করেছেন। ১৪ নভেম্বর শনিবার ঘোষিত যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে তাদের নাম প্রকাশিত হয়।

কেন্দ্রীয় যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে ইতিপূর্বে আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নাম ঘোষণা করা হয়েছিল। তিনি মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান।

পূর্ণাঙ্গ কমিটিতে আরো যাদের নাম এসেছে তারা হলেন- পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারিস মিয়া শেখ সাগর (ফরিদগঞ্জ),সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহিন পাটোয়ারী (চাঁদপুর সদর), ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান (মতলব উত্তর), নির্বাহী সম্পাদক এ কে এম মহিউদ্দিন খোকা মজুমদার (ফরিদগঞ্জ) ও জাফর ইকবাল মুন্না (চাঁদপুর সদর)।

শেয়ার করুন: