মোঃ মহিউদ্দিন ॥
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের সূচিপাড়া-চাঁদপুর গ্রামের কাজী বাড়ির মিজানুর রহমান ওরপে (মনার) ছেলে সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ মেহেদী হাসান (১৪) গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায় নিজ বাড়ির পাশে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
দুপুর ১টা ২০ মিনিটে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিবরনে জানা যায়, পার্শবর্তী বাড়ির সুলতান আহমদের ছেলে মিজানুর রহমানের গাছ কাটলে বিদ্যুতের তার সহ বিকট শব্দে মাটিতে পড়ে।
শব্দ শুনে মেহেদী তার দুই বন্ধু নেহান ও রবিনের সাথে ঘটনা স্থলে গেল অসতর্কতায় পায়ে বিদ্যুতের তার জরিয়ে পড়লে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।
![]()