সংবাদিক কাদের করোনা আক্রান্ত :দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক:

ফরিদগঞ্জে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ১৪ জুলাই মঙ্গলবার সংবাদকর্মীসহ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে দৈনিক মেঘনাবার্তা ফরিদগঞ্জ প্রতিনিধি মো.আ.কাদের করোনা পজেটিভ এসেছে বিষয়টি নিশ্চিত করেছে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।

সংবাদিক কাদের জানান, কয়েকদিন আগে থেকেই জ্বর দেখা দেওয়ায় ১১ ‍জুলাই নমুনা পরীক্ষা করতে দেই। এর ফলাফল আজ পেয়েছি। রিপোর্ট ‘পজিটিভ’এসেছে। তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

দৈনিক মেঘনাবার্তা ফরিদগঞ্জ প্রতিনিধি আ.কাদের করোনা আক্রান্ত হওয়ায় তার সুস্থ্যতায় সকলের কাছে দোয়া চেয়েছেন দৈনিক মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন।

শেয়ার করুন: