সাংবাদিক মাকসুদের মৃত্যুতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের শোক

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় দৈনিক সংবাদের ষ্টাফ রিপোটার এবং যমুনা টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও কচুয়ার সাবেক সাংসদ আ ন ম এহসানুল হক মিলন।

এক শোক বার্তায় তিনি বলেন, মাকসুদের সাথে ছিলো আমার খুব ভালো সর্ম্পক। আমার বিভিন্ন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তার অনেক সহযোগিতা পেয়েছি। আমার খুব দু’সময়ে তাকে অনেক কাছে পেয়েছি। আমি চাঁদপুর গেলেই তার সাথে যোগাযোগ হতো। আমার বিভিন্ন কাজে তার যে সহযোগিতা ছিলো তা ভুলার মতো নয়। আমার সাথে তার প্রায়ই কথা হতো। অনেক দিন ধরেই সে অসুস্থ ছিলো। তার মৃত্যুতে চাঁদপুরের সংবাদপত্র জগতের বড় ক্ষতি হয়ে গেলো। আমি একজন দীর্ঘদিনের সুহৃদকে হারালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহতায়ালা তাকে বেহেস্ত নসীব করুক এবং তার পরিবার পরিজনকে এ শোক সহ্য করার শক্তি দান করুন।

শেয়ার করুন: