সাহাদাত হোসেন :
চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে, নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই।
‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলমগীর সরকার বলেন, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। পেশাগত স্বীকৃতি হিসেবে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে।
এ প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে দেশের আনাচে কানাচে থাকা ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দের খুজে বের করে তাদের প্রশিক্ষণ এবং লেখাপড়ার ব্যবস্থা সরকারিভাবে করা হবে।
আলমগীর সরকার আরো বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, দলমত নির্বিশেষে সকলে মিলে সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। সবার আগে বাংলাদেশ এই মন্ত্রে সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। স্বাগত বক্তব্য রাখেন- একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।
উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুকুল ইসলাম, লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন।
![]()