মো. আকতার হোসেন:
মতলব সূর্যমুখী কচি- কাঁচার মেলার সাধারণ সম্পাদক, রোটারী ক্লাব অব মতলবের চার্টার সেক্রেটারী ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রোটা. মোঃ মোফাজ্জল হোসেন করোনামুক্ত হয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে এক মাসেরও বেশি সময় বাসায় চিকিৎসাধীন ছিলেন। আজ ৯ জুলাই তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ও তিনি করোনা মুক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল এ তথ্য নিশ্চিত করেছেন।
মেলার সভাপতি ও শিশু সংগঠক মোঃ মাকসুদুল হক বাবলু বলেন, তিনি রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন মেলার কর্মকান্ডের সাথে জড়িত। মেলার সাথী ভাই বোনদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ। তিনি সুস্থ হয়েছেন শুনে খুব ভালো লাগছে ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
মোঃ মোফাজ্জল হোসেন করোনা মুক্ত হওয়ায় মহান আল্লাহ্ তায়ালার কাছে শুকরিয়া আদায় এবং সকলের কাছে দোয়া কামনা করেছেন।