মতলব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এর পক্ষে মতলব পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা স্বপন চৌধুরী, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী হবেন, সাংগঠনিক সম্পাদক মল্লিক, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার পারভেজ, সাংবাদিক মাসুম সরকার, সমীর ভট্টাচার্যসহ সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ এবং এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় জেনারেল আজিজ আহমেদ এর প্রতিনিধিরা জানান, মতলব উত্তর ও দক্ষিণের প্রত্যেকটি গ্রামে দুস্থ অসহায়, নিম্নমধ্যবিত্ত ও গরিবদের মাঝে সব সময়ই সহযোগিতা অব্যাহত থাকবে।