মেঘনাবার্তা ডেস্ক:
চাঁদপুরে হরিনা ফেরীঘাট থেকে ২ চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১টায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে।
এসময় হাতে নাতে আলমগীর চোকিদার ও জাহাঙ্গীর হোসেন নামে দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে।
চাঁদাবাজদের আটকের পরপরই দেশের বিভিন্ন স্থানে থেকে আসা মালবাহী ট্রাক ড্রাইভার ও হেলপাররা এসে বলে স্যার আমরা আজকে ২ দিন ধরে বসে আছি আমাদের কাছ থেকে ওই লোকগুলো ৬/৭’শ টাকা করে চাঁদা নিয়েছে কিন্ত আমাদের রশিদ দিয়েছে ৫০ টাকার।
এসময় ড্রাইভাররা দাবী করেন, ২ দিন হলো কোন ফেরী পাই না। আমরা এখানের বসে থাকলে ঘাট ইজারাদার আমাদের কাছ থেকে প্রতিদিন ৩’শ টাকা আবার শ্রমিক ইউনিয়ন ৫০ টাকা করে আদায় করবে।
এ ব্যাপারে স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিআইডব্লিউটি’র লোকজন এর সাথে জড়িত। তারা সিন্ডিকেট করে দুই পাড়ের ফেরীগুলোকে দেরী করিয়ে ঘাট ত্যাগ করায় এর ফলে পরিবহনগুলো থেকে ওই সব চাঁদাবাজদের দিয়ে চাঁদা উত্তোলন করে।