নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৭ হাজার ৮ শ ৪৯ জন প্রতিবন্ধী পাচ্ছে ৭ কোটি ৫৮ লক্ষ ছাব্বিশ হাজার টাকা ৮শ টাকা। হাজীগঞ্জ উপজেলা প্রতিবন্ধী ভাতাভুগীদের মধ্যে অটিজম ৩৪৭জন শারীরিক প্রতিবন্ধীতা ৪০৩৮জন দীর্ঘস্থায়ী মানবিক প্রতিবন্ধীতা ৩০৩ জন, দৃষ্টি প্রতিবন্ধী ৯১২ জন বাক প্রতিবন্ধী ৫৮৪জন বুদ্ধি প্রতিবন্ধী ৬৮৫ জন শ্রবন প্রতিবন্ধী ২১২জন সেরিব্রাল পালসি ১৭৭জন বহুমাত্রীক প্রতিবন্ধিকতা ৫২৬জন ডাউন সিনড্রম ৪জন ও অন্যান্য ১৪ জন। হাজীগঞ্জ উপজেলার মোট ভাতা পাচ্ছে ৭ হাজার ৮শ ৪৯ জন। ২০২৫-২৬ অর্থ বছরে এ প্রতিবন্ধীরা পেয়েছে ৭ কোটি ৫৮ হাজার ২৬ হাজার ৮ শ টাকা।
সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার সম্মেলন কক্ষে হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক সেমনারে এ তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলার সমাজ সেবা কর্মকর্তা শাহাদাত হোসেন।
এ সেমিনারে মুখ্য আলোচক ছিলেন হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলার বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটোয়ারি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভির হাছান, হাজীগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রধান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলমসহ শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রতিন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনতে সচেতন করতে সকল পর্যায়ের সকলকে আহবান জাননো হয়।
![]()