চান্দ্রা সমিতি নিয়ম না মানলে ব্যবস্থা নিতে হবে: এমপি মানিক

 

 

স্টাফ রিপোর্টার :

“করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে ধারণ করে সারা দেশের মতো চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মনিরা ভবনের সামনে থেকে প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বেদ বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের যতগুলো দপ্তর আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি হল সমবায়। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোক্তাদের কথা চিন্তা করেন। উদ্যোক্তারা যেন ব্যবসা করতে পারেন।

তিনি আরো বলেন, মাল্টিপারপাস সমিতি গুলো ৫০% ইন্টারেস্ট নিচ্ছে, এরা সরকারের তালিকাভুক্ত কোন সমিতি নয়। তারা সাধারণ মানুষকে নিঃস্ব করে দিচ্ছেন, এমনকি জমিও হাতিয়ে নিচ্ছেন। এরা যদি সরকারি তালিকাভুক্ত না হয় তাহলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি বলেন, আমাদের দেশে প্রায় সাড়ে তিন কোটি কৃষক। কৃষি লোন যাদের প্রয়োজন তাদেরকে আমি লোনের জন্য সহযোগিতা করে দেব। চাঁদপুরে একটি চান্দ্রা সমিতি আছে যারা মানুষের কাছ থেকে টাকা না পেলে মামলা করে দেয়। অধিক মূল্যের মুনাফা আদায় করে। এদের বিরুদ্ধে সমবায়ের নিয়ম না মানলে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন।

চাঁদপুর জেলা সমবায় কর্মকর্তা শাহাব উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

চাঁদপুর জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান উম্মে রায়হানা ফেরদৌসের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ প্রশাসন, জেলা সমবায় কর্মকর্তারা ও বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা এবং সদস্যরা। এছাড়াও ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বিকাল সাড়ে ৩ টায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

 

শেয়ার করুন: