চাঁদপুরে আ’ লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

 

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩৮ জন নেতাকর্মী ও ৬ জন মাদকসংশ্লিষ্ট আসামি গ্রেফতার এবং ২৫ জন কিশোর গ্যাং সদস্য আটক করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে  পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ১২ জন,ফরিদগঞ্জ থানায় ৮ জন,মতলব দক্ষিণ থানায় ২ জন,মতলব উত্তর থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ০৪ জন,শাহরাস্তি থানায় ২ জন,কচুয়া থানায় ০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন,হাইমচর থানায় ৪ জন,ফরিদগঞ্জ থানায় ০৫ জন,মতলব দক্ষিণ থানায় ০৪ জন,হাজীগঞ্জ থানায়০৪ জন,কচুয়া থানায় ০৫ জনসহ মোট ২৫ জনকে আটক করা হয়।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে হাইমচর থানার পুলিশ দুই ইয়াবাসহ একজন, ফরিদগঞ্জ থানা পুলিশ দুই পিস ইয়াবাসহ দুই জন, মতলব উত্তরে ২০ গ্রাম গাঁজাসহ একজন,শাহরাস্তি থানা গাঁজা ৪০ গ্রামসহ দুইজনকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান,আটক কিশোরদের মধ্যে ২৪ জনকে যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং ০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসামি ও মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন: