চাঁদপুর জেলা প্রশাসন এর উদ্যোগে “উপহার যাবে বাড়ি” প্রোগামের আওতায় ৮৯ পরিবারের বাড়ীতে খাদ্য সহতায়তা হিসেবে পৌঁছে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই প্রোগ্রামের জন্য নির্ধারিত দু’টি হটলাইন নম্বরে কল রিসিভ করা হয়েছে ১৪৯টি। তন্মধ্যে যাচাই বাছাই করে মোট ৮৯ টি পরিবারকে ভলান্টিয়ারদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে।
প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি আলু , ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি আটা, ১ প্যাকেট ডানো গুঁড়ো দুধ। প্রত্যেক প্যাকেটে লেখা ছিল “মাননীয় প্রধানমন্ত্রীর উপহার”।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, এ পর্যন্ত মোট ১ হাজার ৬শ’ ৩৩ পরিবারকে এই প্রোগামের মাধ্যমে উপহার প্রদান করা হয়েছে।
তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে চালু হওয়া সততা স্টোর থেকে আজ নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে ক্রয় করেছে ৭৩ পরিবার, যার মূল্য ২১ হাজার ৫শ’ টাকা। এছাড়াও জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে “দুঃস্থদের বিনামূল্যে খাবার” এর আওতায় চাঁদপুর শহরের ৩ টি খাবার হোটেলে আজ ৯৫ জন ভিক্ষুক, প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষ দুপুরের খাবার খেয়েছেন।