মো.আকতার হোসেন:
মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের লামচরী গ্রামের রাবেয়া আক্তার (২৪) নামের গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছে। অপরদিকে একই ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ইব্রাহীম ঢালীর মেয়ে রিজওয়ানা ফাতেমা ইয়ানা (২) পানিতে পড়ে মারা গেছে।
জানা যায়, লামচরী গ্রামের ইকবাল প্রধানের সাথে রাবেয়া আক্তারের তিনবছর আগে বিয়ে হয়। অভাব অনটনের সংসারে টাকা পয়সা নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। দীর্ঘদিনের পারিবারিক কলহ সইতে না পেরে ৪ এপ্রিল সোমবার ঘরের আড়ার সাথে কাপড় পেচিয়ে রাবেয়া আত্মহত্যা করে। পুলিশ নারায়নপুর বাজারের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।
এদিকে খাদেরগাঁও ইউনিয়নের ঢালী বাড়ীর ইব্রাহীম ঢালীর দুই বছরের শিশু কন্যা রিজওয়ানা ফাতেমা ইয়ানা রবিবার ইফতারীর সময় পানিতে পড়ে মারা যায়। পরিবারের লোকজন ওই সময় ইফতারীর কাজে ব্যস্ত ছিল। ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে। পরে বাড়ির পাশের পুকুরে তার পড়নের পোশাক ভাসতে দেখে। শিশুটির নিথর দেহ উদ্ধার করে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, দুটি অপমৃত্যু মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গৃহবধূ রাবেয়ার মা ঝর্না বেগম স্বামী ইকবাল হোসেনকে আসামী করে আত্মহত্যা প্ররোচনা মামলা করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।