হাজীগঞ্জ প্রতিবেদক:
হাজীগঞ্জ- রামগঞ্জ সড়কে পিকআপ ও অটোরিক্সার সংঘর্ষে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ও ১০জন যখম হওয়ার খবর পাওয়া যায়।
বুধবার বিকেলে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘনা ঘটে । প্রায় ১২জন শ্রমিক ও মালামালসহ একটি পিকাপ হাজীগঞ্জ বাজারে উদ্দেশ্যে আসার পথে বিপরীতগামী অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে সংঘর্ষ বাধে।
এতে শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামের রাজমিস্ত্রী বাচ্চু মিয়া (৫০) হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ সময় অটোরিক্সাচালক রান্ধুনীমুড়া গ্রামের হারুনসহ ৯ শ্রমিক গুরুতর যখম অবস্থা হাজীগঞ্জ ভিআইপি ও উপজেলা হাসপাতালে ভর্তি হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের বাড়ি শাহরাস্তি উপজেলায়। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উভয় গাড়ী থানা হেফাজতে রয়েছে।