ফরিদগঞ্জে কৃষকের ধান কাটলো ছাত্রলীগ নেতা বাকীবিল্লাহ সোহাগ

নিজস্ব প্রতিবেদক:

কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশনা নিয়ে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা বাকিবিল্লাহ সোহাগের নেতৃত্বে অসহায় গরিব কৃষক আনোয়ার হোসেন এর ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন একঝাঁক ছাত্রলীগের নেতাকর্মী। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাচপাড় গ্রামে ৩৫ শতক জমির ধান কেটে দেন।

ছাত্রলীগ নেতা বাকীবিল্লাহ সোহাগ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সংকটের ছোঁয়া লেগেছে সর্বত্র।কৃষককূল পড়েছে মারাত্মক ক্ষতির মুখে।তাই কৃষকের এমন দুঃসময়ে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলায় ও আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি।

তিনি আরা বলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো: জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম খান ভাইয়ের নির্দেশনায় অসহায় কৃষক আনোয়ার হোসেন আনু পাটওয়ারী ধান কেটে দিয়েছি। এই সময় আমার সাথে ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা সিজান মাহমুদ,ইয়াছিন,তানজিদ, রাসেল সহ আরো অনেকে।

শেয়ার করুন: