প্রেস বিজ্ঞপ্তি:
চাঁদপুর জেলার বৃহত্তর মতলব উপজেলা সম্পাদক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গত ১১ মে প্রিন্ট মিডিয়া ও অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যমের সম্পাদকদের সমন্বয়ে এক সভায় ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়েছে।
সভাপতি হিসেবে সাপ্তাহিক মতলব কন্ঠের সম্পাদক ও প্রকাশক রোটা. গোলাম সারওয়ার সেলিম ও সাধারন সম্পাদক হিসেবে সাপ্তাহিক দিবাকন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস এবং সাপ্তাহিক পাঠক সংবাদের সম্পাদক মো. সাইফুল ইসলাম রনিকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। অচিরেই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।