পৌর ছাত্রলীগের নেতাকর্মীর হাতে ঈদ উপহার পৌঁছে দিলেন এ্যাড. জিল্লুর রহমান জুয়েল

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর পৌর ছাত্রলীগের অধীনে ১৫টি ওয়ার্ড ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে ঈদ উপহার পৌছে দিলেন চাঁদপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এ্যাড. জিল্লুর রহমান জুয়েল। গত শনিবার বিকেলে কিউআরসি সংগঠনের মাধ্যমে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারীসহ পৌর ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী।

ঈদ উপহারের মধ্যে ছিলো চাল, ডাল, তেল, চিনি, দুধ, সেমাই, পেয়াজ, আলু, লবন। এ সময় আরো উপস্থিত ছিলেন কিউআরসি সংগঠনের অন্যতম সদস্য মোঃ মেহেদী হাসান ও নাজমুল হাসান বাঁধন।

জানা যায়, এ্যাড. জিল্লুর রহমান জুয়েল দুর্যোগ মোকাবেলায় প্রতিষ্ঠা করেন কিউআরসি সংগঠন। করোনা মোকাবেলায় গত ২৫ মার্চ থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিউআরসি সংগঠনের প্রত্যেকটি সদস্য। এ সংগঠনের মাধ্যমে এখন পর্যন্ত ১৫টি ওয়ার্ডে ৮ হাজার ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।

প্রতি পরিবারের জন্যে দেয়া হচ্ছে চাল, ডাল, তেল ও আলু। শুধু খাদ্য সহায়তাই নয়, জরুরি আরো ছয়টি সেবা দেয়া হয় কিউআরসি থেকে। গত ১৬ মে পর্যন্ত হট লাইন নাম্বারে কল দিয়ে ডাক্তারি পরামর্শ গ্রহণ করে ২৫৫০ জন, ১ হাজার ৬০ জনকে জরুরি ঔষধ সেবা, ৫শ’ ৯০ জনকে জরুরি পরিবহন সেবা, ৪শ’ ১৮ জনের বাড়িতে বিনা পারিশ্রমিকে বাজার পৌঁছে দেয়া, ২শ’ ২৫ জন রোগীকে জরুরিভিত্তিতে হাসপাতালে পৌঁছে দেয়া এবং ২শ’ ৬৮ জনের বাসায় বিদ্যুতের প্রি-পেইড মিটারে লোড সার্ভিস দেয়া হয়। যা চাঁদপুর জেলাসহ বাংলাদেশের মধ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ। কোন সরকারি সাহায্যের আসায় বসে না থেকে এ্যাড. জিল্লুর রহমান জুয়েলের নিজস্ব উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় শুরু করেন কিউআরসি।

শেয়ার করুন: