নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর শহরের হোম কোয়ারেন্টিন না মানায় ১৬ জনকে ৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মে) সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত শহরে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউর ইসলাম বলেন, চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজেদুর রহমান খান স্যারের নির্দেশে, আজ সেনাবাহিনী কে সাথে নিয়ে চাঁদপুর শহরের বিভিন্ন জায়গায় টহলরত থেকে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও হোম কোয়ারেন্টিন মেনে চলতে বলা হয়। হোম কোয়ারেন্টিন না মানায় পাল বাজার এলাকায় ১৬ জনকে ৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রমযানে আল্লাহর কাছে বাসায় থেকে বেশি বেশি প্রার্থনা করে করোনামুক্ত বাংলাদেশ তথা বিশ্ব কামনা করতে ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি উদাত্ত আহ্বান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সার্বিক ভাবে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত ও চাঁদপুর জেলায় দায়িত্বরত ক্যাপ্টেন তুহিন রহমান খান সহ বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।