চাঁদপুরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশে মেয়র নাছির উদ্দিনের আহমেদ

মেঘনাবার্তা ডেস্ক:

চাঁদপুর পৌরসভা থেকে করোনা মোকাবেলায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর পৌরপাঠার মিলনায়তনে চাল বিতরন করেন পৌর মেয়র আলহ্বাজ নাছির উদ্দিন আহমেদ ও সচিব আবুল কালাম ভূইয়া।

২ হাজার অটো রিক্সা চালক,১৫৫জন মাইক্রোষ্ট্যান্ড শ্রমিক,১৪৯জন বাসষ্ট্যান্ড শ্রমিক,বিভিন্ন মন্দিরের ৬৬জন পুরোহিত,শশ্মানের ১০জন শ্রমিক,১৭৪ জন বিভিন্ন সমজিদের ইমাম ও মোয়াজ্জেম, ১৪৪জন বড় স্টেশন মাছ ঘাট শ্রমিক,৯১ জন মটরযান শ্রমিক লীগ, ১৬০জন কমিউনিটি পুলিশ,১০৫টি কিন্ডার গাটেন স্কুল,খ্রিস্ট্রান পরিবারের ১৩ জন সদস্য,করোনা ভাইরাসে দাফন কাজ সম্পন্নকারী স্বেচ্চাসেবক ৩শ জন,৩৫০জন রিক্সা ভ্যান শ্রমিক,অফসেট প্রেসের ৩৮জন কর্মচারী,কওমি মাদ্রাসার ২শ জন,নৌকার মাঝি ৭৪জন কে চাল দেয়া হয়।

হিজরা ৫০পরিবারের মাঝে নগদ ২৫হাজার টাকা ও ১৮জন মালি (ঢোল বাদক)কে ৯হহাজার টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন: