চাঁদপুর সদর উপজেলায় ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাধ্যমে সদরের ১৪ টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১ হাজার অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমন রোধে চাঁদপুর জেলাকে লক ডাউন ঘোষনা করে স্থানীয় প্রশাসন।যার কারনে সদর ও পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মহীন হয়ে অসহায় জীবন যাপন করছে।

তাই আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২২ মে) সকাল ১১ টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অসহায় ও দুস্থ্যদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা (পিএএ)।

চাঁদপুর সদর উপজেলা পরিষদের সৌজন্যে আয়োজনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিতে আসা ১’হাজার পরিবারকে ধারাবাহিকভাবে সামাজিক দুরুত্ব মেনে এই ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

শেয়ার করুন: