চাঁদপুরে সেনাবাহিনীর ভিন্নধর্মী ‘এক মিনিটের ঈদ বাজার’

আনোয়ারুল হক:

করোনার কারণে লকডাউনে আটকেপরা চাঁদপুরের প্রায় ৪শ’ দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য ভিন্নধর্মী ‘এক মিনিটের ঈদ বাজার’ চালু করা হয়।

শনিবার(২৩ মে) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে ৪৪ পদাতিক ব্রিগেডের আয়োজনে তেজস্বী বীরের সার্বিক তত্ত্বাবধানে এক মিনিটের ঈদ বাজার উদ্বোধন করেন সেনাবাহিনীর কুমিল্লা জোনের মেজর খায়রুল ইসলাম সিএইচপি।
এ ব্যাপারে মেজর খায়ের বলেন, এই বাজারের উদ্দেশ্য করোনা দুর্যোগে প্রতিবন্ধী, অসহায়-দুস্থ, নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি প্রান্তিক কৃষকদের উৎপাদিত সবজি কিনে তাদের মুখেও হাসি ফোটানোর প্রয়াস। যদিও এটিকে বাজার বলা হচ্ছে তবে এটি বাজার নয়। এখানে রাখা প্রতিটি জিনিস সম্পূর্ণ বিনামূল্যে দুঃস্থরা নিতে পারবে। জীবাণুনাশক প্রবেশ পথ,হাত ধোয়ার সুব্যবস্থা সম্বলিত এই বাজারে বিনামূল্যে চাল ,আলু, ডাল,কাপড়সহ নানা প্রকারের পন্যসামগ্রী দেওয়া হচ্ছে।

জানা গেছে, সরেজমিনে জরিপ করে অসহায় প্রতিবন্ধি ও দুস্থ ব্যক্তিদের তালিকা তৈরি করা হবে। সেনাবাহিনী নির্ধারিত সময় দিয়ে বাজার বসাবে। তালিকাভুক্ত মানুষজন টোকেন দেখিয়ে সেনাবাহিনী সরবরাহ করা বাজার সংগ্রহ করবে।

কিছুদিন আগে চাঁদপুরে সেনাবাহিনী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে বীজ বিতরণ করে।

শেয়ার করুন: