সন্তানের ভালো ফলাফল দেখা হলোনা সাংবাদিক পিতার

নিজস্ব প্রতিবেদক:

করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে শুক্রবার (২৯ মে) দিনগত রাত ২.৫০ মিনিটে মৃত্যুবরণ করেন ফরিদগঞ্জের সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবুল হাসনাত খান।

রোববার (৩১ মে) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল (ভোকেশনাল) শাখা থেকে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারই সন্তান তানভীর হোসেন খান। সন্তানের এই সফলতা জানতে পারলেন না পিতা। এর আগেই সৃষ্টিকর্তার ডাকে তাকে সাড়া দিতে হয়েছে।

সন্তানের এই সফলতায় পিতা যে কতখানি আনন্দিত হতেন, তা একজন পিতাই উপলব্দি করতে পারেন। মৃত্যুর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে সেই কথাই লিখেগেছেন। আমার সন্তানদের দিকে একটু দেইখেন। ফেসবুকের সকল বন্ধুদের সাথে এভাবে স্পষ্টভাবে ক্ষমাচেয়ে নিজেরে অনুভুতি প্রকাশ করে মৃত্যুবরণ করা খুবই আশ্চার্যের বিষয়। পৃথিবীতে বেঁচে থাকা মানুষগুলোর জন্যও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।

জানাগেছে, আবুল হাসনাত খানের সন্তান তানভীর হোসেন ২০২০ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোডের অধীন দাখিল (ভোকেশনাল) বিভাগ থেকে ফরিদগঞ্জ আলীয়া মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেন রোববার (৩১ মে) পরীক্ষার ফলাফল প্রকাশ হলে জানতে পারে তানভীর জিপিএ ফাইভ পেয়েছে। তানভীরের এই ফলাফলে আত্মীয় স্বজন ও সুধীমহল স্বাগত জানিয়েছেন। পিতার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাবে এটিই সকলের প্রত্যাশা।

শেয়ার করুন: