আনোয়ারুল হক :
চাঁদপুরে ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিব-উল-করিম ও ২ জন স্বাস্থ্যকর্মীসহ করোনা আক্রান্ত হয়েছেন আরও ৯ জন।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ৫ জন, ফরিদগঞ্জের ২ জন ও হাজীগঞ্জের ২ জন রয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ।
তিনি জানান, সর্বশেষ ৩৪ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে পজেটিভ ৯ জন। এ নিয়ে জেলায় এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২১৯ জন।
জেলায় করোনা আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১১৬, ফরিদগঞ্জে ৩৮, হাজীগঞ্জে ১৪, মতলব দক্ষিণ ১২, কচুয়ায় ১২, শাহরাস্তিতে ১২, মতলব উত্তরে ১০ ও হাইমচরে ৫ জন। এর মধ্যে জেলায় করোনায় মৃত ১৮ জন।