চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর চিকিৎসার্থে চাঁসক শিক্ষকদের এক লাখ টাকার অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি দুরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী ইকরাম চৌধুরীর সুচিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে এক লাখ টাকার অনুদান দেয়া হয়।

বৃহস্পতিবার এ অনুদানের নগদ অর্থ কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এ এইচ এম আহসান উল্লার হাতে তুলে দেন।

এসময় উপস্হিত ছিলেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক হাসান শাহরিয়ার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সহকারী অধ্যাপক সাইদুজ্জামান ‘সাংবাদিক ইকরাম চৌধুরীর চিকিৎসা সহায়তা তহবিল’ নামে গঠিত কমিটির সদস্য সচিব সাংবাদিক ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

এ সহায়তার জন্যে প্রেসক্লাবসহ চাঁদপুরের সকল পর্যায়ের সাংবাদিকের পক্ষ থেকে চাঁদপুর সরকারি কলেজের সকল শিক্ষক মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

শেয়ার করুন: