আক্তার হোসেন:
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা সংগ্রহের বুথ দেওয়া হয়েছে। ২৭ জুন শনিবার দুপুরে মতলব বাজারের ব্যবসায়ী ও বণিক সমিতির ক্রীড়া সম্পাদক মোঃ আলমাছ প্রধান আনুষ্ঠানিকভাবে এ বুথটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওছার হিমেলের কাছে হস্তান্তর করেন।
এ সময় অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ,প্রেসক্লাব সভাপতি রোকনুজ্জামান রোকন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব কিশোর বণিক,মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক,ডাঃ নাইমুল ইসলাম রাজীব,ডাঃ মেহেলীনা হোসেন, বণিক সমিতির হিসাব নিরীক্ষক গোলাম সারওয়ার সেলিম, প্রচার সম্পাদক রেজাউল করিম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
বুথ দাতা ব্যবসায়ী আলমাছ প্রধান বলেন,করোনার নমুনা সংগ্রহের কোনো বুথ না থাকায় সবার সুরক্ষার কথা ভেবে আমি নিজস্ব উদ্যোগে বুথটি দিই। আশা করছি যাঁদের নমুনা দেয়ার ক্ষেত্রে ভীতি কাজ করতো তাঁরা এখন নিরাপদভাবে তা দিতে পারবেন।