মতলব উত্তরে করোনা উপসর্গ আরো একজনের মৃত্যু

মনিরা আক্তার মনি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গিয়াস উদ্দিন সরকার (৫৮) করোনা উপসর্গ নিয়ে শনিবার রাত ১০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। ফরাজীকান্দি ইউনিয়নে ছোট হলদিয়া গ্রামের মৃত হাবিবুল্লাহ সরকারের ছেলে গিয়াস উদ্দিন সরকার।

মৃত ব্যক্তির গোসল ও দাফনের জন্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করে দেন মতলব উত্তর থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা ও এসআই ইব্রাহিম ।

মৃত ব্যক্তির গোসল ও দাফন করেছেন চরমোনাইর স্বেচ্ছাসেবক টিম। সার্বিক সহোযোগিতায় করেছেন ফরাজীকান্দি ইউনিয়ন করোনা সচেতন ও প্রতিরোধ কমিটির সদস্য ডা. জসিম উদ্দিন ও ছোট হলদিয়া গ্রামের হারিছ মাহমুদ দ্বীপন ও বাপক সরকার।

উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত জানান, স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পূর্ণ করা হয়েছে।

শেয়ার করুন: