মতলবে কিশোর ব্রাদার্স ক্লাবের উদ্যােগে মিলাদ মাহফিল

আক্তার হোসেন:

মতলবের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কিশোর ব্রাদার্স ক্লাবের উদ্যোগে কোভিড-১৯ মহামারিতে যারা মারা গেছে ও আক্রান্তদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

গতকাল ১ জুলাই বুধবার আছর বাদ উপজেলা পরিষদ জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় কিশোর ব্রাদার্স ক্লাব প্রয়াত কর্মকর্তা ও সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়ায় মতলব পৌর সভার মেয়র আওলাদ হোসেন লিটন, আল – আমিন ক্রীড়া চক্রের সভাপতি এস এম সেলিম,ক্লাবের কর্মকর্তা গোলাম নবী বাদল্ ফারুক বিন জামান, জহিরুল ইসলাম আলেক, রোকনুজ্জামান রোকন,কামরুজ্জামান শাহীন,আব্দুল হান্নান অপু, জানিবুল হক জনি প্রমুখ অংশ নেয়।

শেয়ার করুন: