নিজস্ব প্রতিেবদক:
করোনা পরিস্তিতির কারণে ভাল খাবার থেকে বঞ্চিত পথ শিশুরা। নিজস্ব অর্থায়নে তাদের জন্য একবেলা খাবার নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণরত ছাত্রদের সংগঠন ‘পথশিশু অধিকার চাঁদপুর’।
শুক্রবার (৩ জুলাই) বিকাল ৩টার দিকে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের বিভিন্ন এলাকার ২৫০ জন পথশিশুদের মাঝে দুপুরের খাবার ও মাস্ক বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক শাহ আলম, চাঁদপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক অ্যাড. ইয়াছিন আরাফাত ইকরাম প্রমূখ।
এ সময় সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আসফাক সফিক, সহ-সভাপতি হাসান পলাশ, আরফিন হানিফ, গাজী রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক জয় আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নাহিদ, দপ্তর সম্পাদক ইমাম হোসাইন, প্রচার সম্পাদক আরিফিন আরিফ, অর্থ বিষয়ক সম্পাদক বিএম মামুন, সমাজ কল্যাণ সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য হাসান মিয়াজী উপস্থিত ছিলেন।
পথশিশুদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে এই সংগঠনের প্রথম কার্যক্রম শুরু হলো। সম্প্রতি সময়ে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।