মতলবে করোনা আক্রান্ত পরিবারে মৌসুমী ফল পৌঁছে দিল কিশোর ব্রাদার্স ক্লাব

আক্তার হোসেন:

মতলবের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কিশোর ব্রাদার্স ক্লাবের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত লকডাউনকৃত পরিবারে ভিটামিন সি যুক্ত ও মৌসুমী ফল দেওয়া হয়।

৬ জুলাই সোমবার দুপুরে উপজেলায় প্রথম দিনে ২০ টি পরিবারে ফলমূল সামগ্রীর বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। পর্যায়ক্রমে উপজেলায় লকডাউনকৃত ১শ ৫টি পরিবারে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।

এ সময় ক্লাবের উপদেষ্টা ও মেয়র আওলাদ হোসেন লিটন, সাবেক পৌর চেয়ারম্যান ও ক্লাবের উপদেষ্টা নূরুল ইসলাম নূরু ও থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচসহ ক্লাবের কর্মকর্তা মুহাম্মদ আব্দুল কাইউম খান, হাজী মোঃ জাকির হোসেন, গোলাম নবী বাদল, ফারুক বিন জামান, মোঃ জহিরুল ইসলাম আলেক, চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, মোঃ শাহজাহান মল্লিক, রোকনুজ্জামান রোকন, রাশেদুজ্জামান টিপু, গোলাম মোস্তফা,কামরুজ্জামান শাহিন, আব্দুল হান্নান অপু, মোঃ ফয়সাল সরকার, জানিবুল হক জনি, তৌসিফ আহমেদ, রুহুল আমিন বাবু,মো:হাসান মোল্লা, ইয়ামিন হোসেন, তোফায়েল সরকার ও রাজিব মোল্লা
প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, এ ক্লাবটি মতলবের পুরনো একটি ক্রীড়া সংগঠন। আমি জেনেছি খেলাধুলার সাথে সামাজিক নানা কল্যাণমূলক কাজ করছে এ ক্লাবটি । আজ করোনায় আক্রান্ত লকডাউনকৃত পরিবাের ফলমূল বিতরণের মতো কর্মসূচী হাতে নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেয়ার করুন: