আদালত প্রতিবেদক:
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ এহসানুল গনি মারা গেছেন। ( ইন্না..রাজেউন )। তিনি শনিবার সন্ধ্যায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যান। সকালেই তিনি শাহারাস্তি থেকে গিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা যায়। তিনি শাস্বঃকষ্টে ভুগছেলিন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে সহ আত্বীয় স্বজন ও শুভাকাঙ্গি রেখে যান। তিনি চাঁদপুর আইনজীবী অঙ্গনে একজন ভালো আইনজীবী হিসেবে সকলের কাছেই পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবর শুনে অনেক আইনজীবীগনই কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি দীর্ঘদিন ধরেই চাঁদপুরে আইনপেশার সাথে জড়িত ছিলেন।
মরহুম এহসানুল গনি পাটওয়ারীর বাড়ি শাহারাস্তি উপজেলার উপলতা গ্রামে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।