চাঁদপুরে আরো ১৪জন করোনায় আক্রান্ত

মেঘনাবার্তা ডেস্ক:

চাঁদপুর আরো ১৪জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৯৯ জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৬৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৬ জন, হাইমচরে ৪ জন, মতলব উত্তরে ৩ জন, মতলব দক্ষিণে ১ জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সপ্তাহের প্রথম দিন সোমবার দুপুরে ৫৬টি রিপোর্ট আসে । এর মধ্যে ১৪টি পজেটিভ। ৪২টি নেগেটিভ।

জেলায় ১২৯৯ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৫০৩ জন, মতলব দক্ষিণে ১৫০ জন, শাহরাস্তিতে ১২৮ জন, হাজীগঞ্জে ১৩০ জন, ফরিদগঞ্জে ১৫৩ জন, হাইমচরে ৯৭ জন, কচুয়ায় ৫৪ জন এবং মতলব উত্তরে ৮৪ জন।

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৬৫জনের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, ফরিদগঞ্জে ৯ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, শাহরাস্তিতে ৫জন , মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১ জন।

শেয়ার করুন: