মেঘনিবার্তা ডেস্ক:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার,ঝিনাইদহের সাবেক এসপি , মাগুরা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই ভোর ৩:৪১ ঘটিকায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাহসী ও দক্ষ এই কর্মকতা চাঁদপুর সদর উপজেলার রাজরাজেস্বর ইউনিয়নের কৃতি সন্তান।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেনন চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান, পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত চাঁদপুরের অতিরাক্ত পুলিশ সুপার মো, মিজানুর রহমান।