ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারকারী জনি আটক

চাঁদপুর সদর উপজেলাধীন ১০নং লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন মিথ্যে অপপ্রচারের অভিযোগে চাঁদপুর শহরের পালপাড়া এলাকার ছোবহান প্রধানীয়ার ছেলে জনি রহমান (৩০)কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

এ সময় তার সাথে থাকা একটি এন্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়েছে। চাঁদপুর মডেল থানার এসআই রাশেদ ও এএসআই হানিফ ১৩ জুলাই সোমবার সন্ধ্যা ৭ টায় ছায়াবানী এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, আসামী জনি রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। অপরদিকে আসামির বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে আইসিটি আইনে মামলা দায়ের করেছে।

উল্লেখ্য, আসামী জনি রহমান শুধু ইউপি চেয়ারম্যান নয়, তার ফেইসবুক আইডি থেকে সরকার বিরোধী বিভিন্ন ধরণের পোস্ট দিয়ে থাকে।

শেয়ার করুন: