ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টায় আটক- ১

ফরিদগঞ্জ প্রতিবেদক:

ফরিদগঞ্জে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোর মকবুল হোসেন সজিব(১৪)কে আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে। অপরদকে শিশুটির ২২ ধারায় আদালতে জবানবন্দি নেয়া হয়েছে।

জানা গেছে, ওই শিশুটিকে খেলার কৌশলে ডেকে নিয়ে গত ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যার পর কিশোর মকবুল হোসেন সজিব পাশ^বর্তী বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে সে দ্রুত তার ঘরের সামনে রেখে পালিয়ে যায়। পরে শিশুটির রক্ত ক্ষরণ শুরু হলে তাকে ঐ রাতেই চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

পরে চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার ওই শিশুর নানা বাদী হয়ে অভিযুক্ত কিশোর মকবুল হোসেন সজিব(১৪)কে আসামী করে এই মামলা দায়ের করে। মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর মকবুল হোসেন সজিব (১৪)কে আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করে। অন্যদিকে মামলা দায়েরের পর শিশুটিকে আদালতে নিয়ে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, অভিযোগ পেয়ে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন: