নিজস্ব প্রতিবেদক:
বীর মুক্তিযোদ্ধা,যমুনা গ্রুপের চেয়ারম্যান,দেশবরেণ্য শিল্পপতিনুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বুধবার বাদ জোহর চাঁদপুর শহরের তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাও. আব্দুস সালাম। দোয়া পূর্বে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গণফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যমুনা টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম,দৈনিক চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহীম রনি,সময়ের আলোর চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামসহ এলাকার গন্যমান্যরা।