চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

আনোয়ারুল হক:

জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে চাঁদপুর শহরের পুরানবাজার ব্যবসায়িক এলাকার দুটি দোকানের তিনটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৩৮০ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান মালিক কাদের শেখ ও প্রবীর সাহা কে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার পুরাণবাজার ঘোষ পট্টিতে নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাশেদ,চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক পলাশ বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাশেদ জানান, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উদ্যােগে এ অভিযান পরিচালনা করে ২টি দোকানের তিনটি গুদাম থেকে নিষিদ্ধ ঘোষিত একটিতে ১৮০ কেজি অপরটিতে ২শ’ কেজি পলিথিন জব্দ করা হয় । যাদের কাছে পলিথিন পাওয়া গেছে তারা অপরাধ স্বীকার করায় ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন: