মেঘনাবার্তা ডেস্ক:
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে প্রধানিয়া বাড়িতে ভয়াবহ অগ্নকান্ড ঘটেছে। আজ ২০ জুলাই ভোর ৫ টায় এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু ততক্ষণে ৩ টি ঘর পুড়ে গেছে।
ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা চেয়ারম্যান এবং ইউএনওকে বিষয়টি জানানো হয়েছে।