মতলব উত্তর যুবলীগের নেতার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) :

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের অনুপ্রেরণায় মতলব উত্তর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইয়ার হোসেন এর উদ্যোগে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময়, পাঞ্জাবী প্রদান ও এলাকাবাসীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (২০জুলাই) সকালে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মতলব উত্তর উপজেলা যুবলীগের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির।
উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেফায়েত উল্লাহ দরজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী।

বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার,উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক,যুবলীগ নেতা শাহজাহান মোল্লা,ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে পাঞ্জাবী গ্রহণ করেন।

ইমামপুর এলাকার ১২০ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইয়ার হোসেন।

শেয়ার করুন: