চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের অনুদান বিতরণ সম্পন্ন

মেঘনাবার্তা রিপোর্ট:

২১ জুলাই ২০১৯-২০ অর্থ বছরে চাঁদপুর জেলার জন্য সরকারি যাকাত ফান্ড থেকে বরাদ্দের অবশিষ্ট ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ করা হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক মেঘনাবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন।

ইসলামী ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক মো, খলিলুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে চাঁদপুর সদরের ২৫ জনের মধ্যে ১,১৮,০০০ টাকা এবং ইমাম-মুয়াজ্জিন কল্যান ট্রাষ্ট থেকে সদর উপজেলার ১৩ জনকে ৫০০০ টাকা করে ৬৫,০০০টাকা অনুদান বিতরণ করা হয়।

শেয়ার করুন: