মাদক বিরোধী অভিযান :২ জনের দন্ড

মেঘনাবার্তা ডেস্ক:

চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে দুই মাদক কারবারীকে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল ইসলাম এতে নেতৃত্ব দেন।

অভিযানে মোঃ তাজুল ইসলাম (২২), মোঃ রিয়াদ দেওয়ান (২০) কে ব্যবসা ও মাদক সেবন করার দায়ে গ্রেফতার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ২ জনকেই ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা অর্থদ- প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

চাঁদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম জানান চাঁদপুরে কোন মাদক কারবারি থাকতে পারবে না এবং মাদক বিরোধী অভিযান চলবে।

শেয়ার করুন: