চাঁদপুর জেলায় পৃথক ভ্রাম্যমান আদালতে ২৫জনের দন্ড

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্য বিধি না মানায়, মোটরযান আইনে ও ঔষধ বিধিমালায় চাঁদপুর শহর ও শাহরাস্তি উপজেলায় ২৫জনকে ১৩ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১০ আগস্ট) পৃথক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন, ইমরান মাহমুদ ডালিম ও মো. ছামিউল ইসলাম।

রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার এসব তথ্য ফোকাস মোহনাকে নিশ্চিত করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জনকে ২ হাজার টাকা, সড়ক আইনে ১০ মামলায় ৪ হাজার টাকা ও ঔষধ বিধি মালায় দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমাণা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের ভ্রাম্যমান আদালত অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালতে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ সযোগিতা করেন।

শেয়ার করুন: