জাতীয় শোক দিবসে জেলা আওয়ামীলীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

আজ শোকাবহ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী বাঙ্গালি জাতীর জন্য এক কলঙ্কময় দিন বাঙালি জাতীর জনক, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের অনেক কে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

শোকাবহ আগস্টের কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে চাঁদপুর জেলা আওয়ামীলীগের কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাক্স ব্যবহার করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভোরে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল ।
কর্মসূচি হচ্ছে: আজ ১৫ আগস্ট সাড়ে ৬ টায় কালো ব্যাজ ধারন করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হবে।

সকাল সাড়ে ৭টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। বাদ আছর ও সুবিধাজনক সময়ে সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং তাবারক বিতরণ করা হবে।

শেয়ার করুন: