জাতীয় শোক দিবসে চাঁদপুর প্রেসক্লাবের কর্মসূচি

মেঘনাবার্তা রির্পোট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে।

আজ ১৫ আগস্ট শনিবার সকাল ৬টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের সম্মুখে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন ও কালো পতাকা উত্তোলন। সদস্যেদের কালো ব্যাজ ধারণ। সকাল ১০টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি। বাদ আছর কবি নজরুল ইসলাম সড়কস্থ (সরকারি হাসপাতাল সম্মুখে) কালেক্টরেট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জাতীয় শোক দিবসের সকল কর্মসূচিতে সকল পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ এবং মাঠ পর্যায়ে কর্মরত সকল সংবাদকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এএইচ এম আহসান উল্যাহ।

শেয়ার করুন: