নিজস্ব প্রতিবেদক:
১৫ ই আগস্ট ৪৫ তম জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি:(বিআরডিবি)এর পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্প,জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা,মিলাদ ও দোয়া এবং তবারুক বিতরণ,গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান,সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল,বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তসলিম,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারন সম্পাদক আব্দুস সোবহান লিটন,চাঁদপুর জেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাউদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুর নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবির চক্রবর্তী আরডিও মশিউর রহমান ভূইয়া,এআরডিও আবু শামিম, পরিচালক মামুনুর রশীদ পাটওয়ারী, ফজলুল হক, মাওলানা মো: হানিফ মৃধা, সমবায়ী হানিফ কাজী, তসলিম আহমেদ,পরিদর্শক আজাদুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।
১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট স্ব-পরিবারে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করা হয় । এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সদ্য প্রয়াত চেয়ারম্যান মরহুম মোতাহার হোসেনের জন্য দোয়া করা হয় ।