মতলব প্রতিনিধি:
যথাযথ মর্যাদায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষে সকল সরকারি বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত উত্তোলন করা হয়।
সকাল ৯টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উদযাপন কমিটির আহবায়ক ফাহমিদা হক।
পরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, মতলব দক্ষিণ থানা, মতলব পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মতলব পৌর আওয়ামীলীগ, মতলব প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠান।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুবিন সুজন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দিলরুবা খানম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, জেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদিন প্রধান, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নুরু, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা ও আওয়ামীলীগনেতা মোহাম্মদ তওফিকুল ইসলাম, মতলব প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিকাল সাড়ে তিনটায় জুম অ্যাপের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এর সভাপতিত্বে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।