মেঘনাবার্তা রিপোর্ট:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জাতির পিতার প্রতিকৃতিতে চাঁদপুর প্রেসক্লাবের উদোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন,সাবেক সভাপতি কাজী শাহাদাত,শহীদ পাটওয়ারী,শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর,কার্যকরি সদস্য এ কে আজাদ,সদস্য এম আর ইসলাম বাবু ও মোঃ সেলিম রেজা প্রমুখ।
পরে প্রেসক্লাব আঙ্গিনায় নিম গাছের চারাসহ বিভিন্ন গাছের চারা রোপন করা হয়। গাছের চারা রোপন অনুষ্ঠিনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী,শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি লক্ষ্মণ চন্দ্রসূত্রধর,কার্যকরি সদস্য এ কে আজাদ প্রমুখ।