চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের দলীয় মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা

প্রতিনিধি :

আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল-এর সমর্থনে চাঁদপুর পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের নিতাইগঞ্জ রোড, নতুন রাস্তা, মসজিদ রোড, চাউল পট্টি, ঘোষপট্টিসহনপুরান বাজারের বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ ও নৌকা প্রতীকে ভোট প্রদান করে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে ভোটারদের কাছে আগামী ১০ তারিখ ভোট প্রধানের আহবান জানান।

উক্ত নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম হাওলাদার, সহ-সভাপতি কিশোর সিংহ রায়, মোঃ কবির খান, যুগ্ম সম্পাদক মোঃ শাহিন ভূঁইয়া, মোঃ সুমন গাজী, দপ্তর সম্পাদক তুহিন গাজী, প্রচার সম্পাদক সুজন আহমেদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রুবেল খান, সমাজসেবক সম্পাদক সাজু মিয়াজী, ২নং সভাপতি মোঃ সাহাদাত খানসহ পৌর স্বেচ্ছাসেবক লীগ, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা ভোটারদের কাছে লিফলেট বিতরণ করেন এবং নৌকা মার্কায় ভোট চান। এই প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানান চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার।

শেয়ার করুন: