মতলবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মতলব প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপবের লক্ষে এক প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর রবিবার উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) মুবিন সুজন,জেলা কৃষক লীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি দেওয়ান রেজাউল করিম,যুগ্ম- সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, ওসি স্বপন কুমার আইচ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খান,পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও ফাহমিদা হক বলেন,সভা শেষে সকল মন্দিরের পূজা উদযাপন কমিটির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫শ টি পূনরায় ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ করা হয়।

শেয়ার করুন: