ফরিদগঞ্জের গভীররাতে প্রাইভেটকার গাড়ীতে অগ্নিসংযোগ !

ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জ উপজেলার ১৬নং দক্ষিণ রুপসা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে রোববার গভীর রাতে একটি প্রাইভেটকার গাড়ীতে অগ্নিসংযোগ করে,গাড়িটিতে আগুন দেওয়ার কোন সুনির্দিষ্ট কারন জানা যায়নি। ঘটনাটি ঘটেছ গতকাল গভীররাতে।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়,উক্ত গ্রামের আবু জাফরের ছেলে তারেক রহমান গত ১৬ অক্টোবর তার স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজের প্রাইভেটকারে বাড়িতে আসে।১৮ অক্টোবর রাতে তারেকের গাড়ীটি তার বাড়ির আঙ্গিনায় রেখে সবাই ঘুমিয়ে যায়। গভীর রাতে একটি বিকট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখে তারেকের গাড়ীটির সামনের ইঞ্জিনের অংশে ধাউধাউ করে আগুন জ্বলছে। এ অবস্থায় তাদের চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে ওই গাড়ীটিতে পানি ঢেলে আগুন নেভাতে সক্ষম হলেও আগুনে গাড়ীটির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এর মালিক তারেক হোসেন জানিয়েছে। (গাড়ীটির নাম্বার ঢাকা মেট্রো গ ১৪ -৫৬৮১)

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ওই প্রাইভেট কারের মালিক তারেক রহমান জুয়েল জানায়, এক সময়ে সে কাতার থেকে দেশে এসে বিভিন্ন ভাবে ধারদেনা করে এই গাড়ীটি ক্রয় করে দেশেই জীবিকার তাগিদে গাড়ীটি রেন্ট এ কারের ব্যবসার করে। দুর্বৃত্তরা তারেকের গাড়ীতে অগ্নিসংযোগ করে তার বেঁচে থাকার স্বপ্ন ভেংগে দিয়েছে। ইতিপূর্বে জুয়েলের প্রায় এক লাখ টাকা মূল্যের একটি গরু ও চুরি হয়েছিল বলে জুয়েল জানিয়েছে।

এব্যাপারে মঙ্গলবার গাড়ীটির মালিক তারেক হোসেন জুয়েল ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

শেয়ার করুন: